বাংলাদেশের উচ্চতম সড়কের ‘ডিম পাহাড়ে’ । জেনে নিন কিভাবে ডিম পাহাড়ে যাবেন। ডিম পাহাড়। নামটি শুনে নিশ্চয়ই কৌতূহল জেগেছে! সে আবার কেমন পাহাড়! এই পাহাড়ের সৌন্দর্য নিজ চোখে না দেখলে বর্ণনা করা কঠিন।
বাংলাদেশের উচ্চতম সড়কের ‘ডিম পাহাড়ে’
জানলে অবাক হবেন, ডিম পাহাড়ের উচ্চতা প্রায় ২৫০০ ফুট। এই পাহাড়ে যেতে হয় দেশের সবচেয়ে উঁচু সড়ক দিয়েই। নিশ্চয়ই বুঝতে পারছেন, অ্যাডভেঞ্চারপ্রিয়দের কাছে ডিম পাহাড় কতটা জনপ্রিয়।
- আরো পড়ুন: (দামসহ)ছেলেদের সেক্সর বাড়ানোর টেবলেটের নাম
- আরো পড়ুন: গর্ভাবস্থায় খাওয়ার জন্য যেসব সেরা ফল
- আরো পড়ুন: প্রেগন্যান্সির প্রাথমিক লক্ষণ ১০টি কি! মাসিক মিস হলে মিলিয়ে নিন
বান্দরবান জেলায় অবস্থিত এই পাহাড়টি। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫০০ ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে দেশের সবচেয়ে উঁচু সড়কপথ।
পাহাড়টি বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলার ঠিক মাঝখানে অবস্থিত। যা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সড়কপথ।
বান্দরবানের থানচি থেকে আলীকদম হয়ে এ পথ চলে গেছে কক্সবাজারের দিকে। ডিম পাহাড়ের নামটি শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন!
আসলে এই পাহাড়ের চূড়ার আকৃতি দেখতে অনেকটা ডিমের মতো। এ কারণেই স্থানীয়রা একে ডিম পাহাড় নামেই চেনেন।
পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে এই সময় যেতে পারেন ডিম পাহাড় ভ্রমণে। সেখানে গেলে আকাশের মেঘ ছোঁয়ার অভিজ্ঞতা পাবেন। মনে হবে মেঘের উপর ভাসছেন।
ডিম পাহাড়ের চারপাশ সবুজ আর সবুজ। পাহাড়ি রাস্তার ধারে ফুটে আছে নানা রঙের পাহাড়ি ফুল।
এই পাহাড়ের চূড়ায় উঠে নিচের ঘরবাড়িকে ঠিক খেলনা বাড়ি বলে মনে হবে। এমনকি পাহাড় থেকে শংখ নদী দেখতেও মনে হয় এঁকেবেঁকে চলা সাপের মতো।
কীভাবে যাবেন ডিম পাহাড়ে?
দেশের যেকোনো স্থান থেকে প্রথমে যেতে হবে চট্রগ্রাম-কক্সবাজার সড়কের চকরিয়া বাস টার্মিনালে। ঢাকা থেকে নন এসি বাস ভাড়া পড়বে ৭৫০ টাকা। এছাড়াও ট্রেনে চট্রগ্রাম গিয়ে বাসে চকরিয়া যেতে পারেন। চট্রগ্রাম থেকে চকরিয়া জন প্রতি বাস ভাড়া ১৭০ টাকা।
চকরিয়া বাস টার্মিনাল থেকে বাস কিংবা চাঁদের গাড়িতে চড়ে যেতে হবে আলীকদমে। লোকাল ভাড়া জন প্রতি ৬৫ টাকা। রিজার্ভ ভাড়া পড়বে ১২০০ থেকে ১৪০০ টাকার মতো।
- আরো পড়ুন: ৩০ এরপর বাচ্চা নিলে আপনি যে সমস্যার মুখোমুখী হবেন
- আরো পড়ুন: গর্ভবতী স্ত্রীর সাথে সহবাস ৯টি সতর্ক বার্তা
- আরো পড়ুন: মা হওয়ার সবচেয়ে ভালো বয়স কখন?
আবার ঢাকা থেকে সরাসরি সড়ক পথে বান্দরবান চলে আসতে পারেন। সেখান থেকে লোকাল বাসে কিংবা চাঁদের গাড়িতে করে থানচি বাজার চলে যান। এরপর এখান থেকেচাঁদের গাড়ি কিংবা মোটরসাইকেলে করে যেতে পারবেন ডিম পাহাড়ে।
কোথায় থাকবেন?
আলিকদমে থাকার তেমন ভালো ব্যবস্থা নেই। রাত্রিযাপনের জন্য চট্টগ্রামে ফিরে যেতে হবে। সেখানে থাকার জন্য ছোট-বড় বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website