জেনে নিন যেভাবে ফেসবুক থেকে আয় করবেন। আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। ঘরে বসে ফেসবুক দিয়ে কিভাবে টাকা আয় করা যায়? এমন প্রশ্ন অনেক সময়েই শোনা যায়। এমনকি আমাদের নিজেদের মনেও এরকম হাজারো প্রশ্ন আছে। কিন্তু এতসব প্রশ্নের কিন্তু খুব সহজ একটা উত্তর রয়েছে। উত্তরটা হলো ফেসবুক!
- আরো পড়ুন: বাংলায় ফেসবুক ব্যবহারের উপায়
- আরো পড়ুন: ফেসবুকে বন্ধু তালিকা লুকানোর উপায়
- আরো পড়ুন: ফেসবুকে নিজের অবতার তৈরি করবেন যেভাবে
তাহলে চলুন জেনে নেওয়া যাক যেভাবে ফেসবুক থেকে আয় করবেন
ফেসবুক পেজ
ফেসবুক খুললেই আমাদের চোখে পড়ে হরেক রকমের পেজ। কনটেন্টের মান ভালো হলে ফেসবুক নিউজফিডে সহজেই প্রাধান্য পায় এসব কনটেন্ট। ফেসবুক পেজ থেকে আয় করতে হলে প্রথমেই একটি পেজ খুলে নিতে হবে। ফুড রিভিউ, ট্র্যাভেল পেজ, নিউজ পোর্টাল কিংবা ট্রেন্ডি কোনো ট্রল পেজসহ বিভিন্ন ধরনের ফেসবুক পেজ খুলতে হবে।
ফেসবুক পেজ খোলার পর সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে কনটেন্ট বা বিষয়বস্তুর ওপর। কারণ আপনার কনটেন্টের ওপর পেজটিতে ফ্যানবেস নির্ভর করবে। আকর্ষণীয় শিরোনাম এবং ছবি বা ফুটেজ থাকলে সহজেই ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে। ফেসবুক পেজে নিজের ওয়েবসাইটের লিংক শেয়ার করার মাধ্যমে ভিজিটর বাড়ানোর যায়। ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস, টাম্বলারের লিংক পেজে পোস্ট করে আয় করা যায়।
এ ছাড়া অ্যাডসেন্স নামে গুগলের একটি প্রোগ্রাম আছে। যেটি ব্যবহার করে ওয়েবসাইটের মাধ্যমে আয় করা সম্ভব। অ্যাডসেন্সের কাজ ওয়েবসাইটে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন সরবরাহ করা। এর বিনিময়ে ওয়েবসাইট পরিচালনাকারীদের নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে থাকে তারা।
ফেসবুক পেজে কনটেন্ট তৈরির কাজ শেষ করার পর সেগুলো বিক্রি করতে হবে। শপসামথিং ডট কম নামে অনলাইনে একটি ওয়েবসাইট আছে। যেখানে ফেসবুক পেজের বিভিন্ন পোস্ট বিক্রি করা যায়।
ফ্রিল্যান্সিং
বাংলাদেশের নেটিজেনদের কাছে ফ্রিল্যান্সিং একটি পরিচিত নাম। ফেসবুকের মাধ্যমে অনেকেই ফ্রিল্যান্সিং করে থাকেন। তবে ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো সবসময় হাতের কাছে কাজ থাকে না। ফ্রিল্যান্সিং এ প্রায়ই দেখা যায়, নিজের পছন্দ এবং যোগ্যতা অনুযায়ী ফ্রিল্যান্সাররা কাজ পায় না। কনটেন্ট তৈরি, গ্রাফিক্স ডিজাইনিং, অনলাইন মার্কেটিং এর মতো ফ্রিল্যান্সিংয়ের আরও অনেক শাখা-প্রশাখা আছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপ বা পেজের মাধ্যমে ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়া সম্ভব।
অ্যাডভার্টাইজিং
অনেকেই শুনেছেন বা জানেন অ্যাফিলিয়েট অ্যাডভার্টাইজিংয়ের কথা। ফেসবুক স্ক্রল করতে নিউজফিডে প্রায় বিভিন্ন অ্যাড চোখে পড়ে আপনাদের। যেগুলোর নিচে ‘স্পন্সরড’ লেখা থাকে। একেই অ্যাফিলিয়েট অ্যাডভার্টাইজিং বলা হয়। অ্যাফেলিয়েট অ্যাডভার্টাইজিং প্রোগ্রামের জন্য আলাদা একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। মনে রাখতে হবে। প্রত্যেক বিজ্ঞাপনের জন্য আলাদা আলাদা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে।
এতে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ মতো বিজ্ঞাপন খুঁজে নিতে পারবে এবং অল্প সময়ে বেশি আয় করা সম্ভব হয়। এখানে ব্যবহারকারীরা যতবার বিজ্ঞাপনটি দেখবে ততবার আয় বাড়তে থাকে। তাই বিজ্ঞাপনের প্রোমোশনের বিষয়টিকে প্রাধান্য দেয়া উচিত।
অনলাইন কনটেস্ট
অনলাইন কনটেস্ট বা প্রতিযোগিতার উদ্দেশ্য কোম্পানির প্রোমোট করা। প্রায় সময়েই ফেসবুকে বিভিন্ন কনটেস্ট দেখা যায়। নতুন কোনো ক্যাম্পেইন, পণ্য, মার্কেট প্ল্যানিং প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুককেই বেছে নেয় এসব কোম্পানি। অনলাইন কনটেস্টে পুরস্কার হিসেবে কখনো মোটা অঙ্কের অর্থ, কখনো প্রাইজবন্ড, কখনো ইন্টার্নশিপ বা চাকরির সুযোগ। এতে অংশ নিলে আপনার কাজ হবে বেশি বেশি লাইক, শেয়ার এবং বন্ধুদের ট্যাগ করা।
অনলাইন মার্কেটিং
অর্থ উপার্জনের জনপ্রিয় একটি উপায় হলো অনলাইন মার্কেটিং। ফেসবুককে কেন্দ্র করে বিভিন্ন মার্কেটপ্লেস রয়েছে। ইদানিং ফেসবুকে বিভিন্ন ধরনের অনলাইন শপ গড়ে উঠেছে। বিভিন্ন গ্রুপ বা পেজে পণ্যের ছবি, বিবরণ, সাইজ এবং মূল্য লেখা থাকে। ইনবক্সে অথবা কমেন্টে গ্রাহকরা তাদের পছন্দমতো পণ্য অর্ডার করে। কোনো কোনো কোম্পানিতে অর্ডার করার সময়েই ক্রেডিট কার্ড বা বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হয়।
- আরো পড়ুন: ফেসবুকে নিজের নাম বদলাবেন যেভাবে
- আরো পড়ুন: ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ ঢুকলে বুঝবেন যেভাবে
- আরো পড়ুন: ফেসবুক দূর থেকে লগআউট করবেন যেভাবে
ইনফ্লুয়েন্সার
এটি ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মতো। ফেসবুকে ইনফ্লুয়েন্সার হতে হলে আপনার প্রোফাইলে মানসম্মত কিছু কনটেন্ট এবং অনেক বেশি ফ্যান-ফলোয়ার থাকতে হবে।
এর পাশাপাশি ফেসবুক অ্যাক্টিভিটিতে সার্বিকভাবে ফলোয়ারদের সন্তোষজনক প্রতিক্রিয়া থাকতে হবে। এরপর হায়ারইনফ্লুয়েন্স, ব্লগমিন্ট, ফ্রোমোটের মতো ইনফ্লুয়েন্সার মার্কেট এজেন্সির ওয়েবসাইটে নির্দিষ্ট তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে কোনো এক ব্র্যান্ডের প্রতিটি পোস্টের জন্য নির্দিষ্ট মূল নির্ধারণ করতে হবে এবং পরে এসব ব্র্যান্ডের পোস্ট প্রচার করার মাধ্যমে আপনি আয় করতে পারবেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website