লেনদেনের শীর্ষে সাধারণ বিমা খাত

দুর্বা ডেস্ক :: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে আছে সাধারণ বিমা খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৪ শতাংশ অবদান আছে এই খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে ব্যাংক খাতে ১৮.৩ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে আছে। বস্ত্র খাতে ৮.১ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে আছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ৭.২ শতাংশ, আর্থিক খাতে ৬.৬ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে ৫.১ শতাংশ, জীবন বিমা খাতে ৪.৬ শতাংশ, সিমেন্ট খাতে ৩.৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩ শতাংশ, খাদ্য ও টেলিকমিউনিকেশন খাতে ২.১ শতাংশ, আইটি খাতে ১.৭ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.২ শতাংশ, ট্যানারি ও সিরমিক খাতে দশমিক ৫ শতাংশ, ভ্রমণ ও কাগজ খাতে দশমিক ১ শতাংশ করে লেনদেন হয়েছে।

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

অর্থনীতির প্রকারভেদ: ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র ও ইসলামি

ভোক্তার উদ্বৃত্ত তত্ত্ব কী? জেনে নিন বিস্তারিত

আসুন ভোক্তার উদ্বৃত্ত তত্ত্ব কী? জেনে নিন বিস্তারিত । আসুন এ বিষয় আজকে আলোচনা করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *