১০০ জনকে চাকরি দেবে বিটিসিএল । জেনে নিন আবেদন করার পদ্ধতি সম্পর্কে। শূন্যপদে জনবল নিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এতে ‘জুনিয়র সহকারী ম্যানেজার’ পদে ১০০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
১০০ জনকে চাকরি দেবে বিটিসিএল
পদের নাম: জুনিয়র সহকারী ম্যানেজার (কারিগরি)
পদ সংখ্যা: ১০০ জন
যোগ্যতা: যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিকস/ মেকানিক্যাল/ পাওয়ার/ কম্পিউটার/ টেলিকমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। আর ৪ পয়েন্টের স্কেলে ন্যূনতম ২.৫০ সিজিপিএ পয়েন্ট থাকতে হবে।
বেতন: ২২,৪০০/- থেকে ৫৬,৬০৪/-
- আরো পড়ুন: জনপ্রিয় হয়ে উঠছে ইসলামি শরিয়াহ আইন
- আরো পড়ুন: অসুস্থ ব্যক্তির ‘আলহামদুলিল্লাহ’ বলার ফজিলত
- আরো পড়ুন: মেন্থল সিগারেট সাধারণ সিগারেটের থেকে বেশি ক্ষতিকর
বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ হিসাবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। বিটিসিএল চাকরি করেছেন এমন ব্যক্তির ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৫০ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: আগ্রহীরা ২০২১ সালের ২৪ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website