সানস্ক্রিন দিয়ে রোদে গেলে কি ভিটামিন ডি পাওয়া যাবে?

জেনে নিন সানস্ক্রিন দিয়ে রোদে গেলে কি ভিটামিন ডি পাওয়া যাবে? আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। রোদে গেলে আমাদের শরীরে ভিটামিন ‘ডি’ প্রবেশ করে। আমাদের ত্বকে কতগুলো এনজাইম আছে, যেগুলো ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে।



সানস্ক্রিন দিয়ে রোদে গেলে কি ভিটামিন ডি পাওয়া যাবে?

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ইউনাইটেড হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডা. জিনাত মেরাজ।

তিনি বলেন, আমাদের ত্বকের মধ্যে কালো কোষ বেশি থাকে। আমরা যখন রোদে যাই, তখন কালো কোষগুলোর জন্য শরীরে রোদ খুব বেশি প্রবেশ করতে পারে না।

গত ৫ বছর ধরে আমাদের দেশের চিকিৎসকরা গবেষণা করে দেখেছেন, বাংলাদেশের ৭০ থেকে ৮০ ভাগ মানুষের ভিটামিন ‘ডি-৩’ লেভেল অনেক কম।

এই কম হওয়ার কথা ছিল না। কারণ আমাদের এখানে অনেক রোদ। এর কারণ হলো- ত্বকের রং। ত্বকের বর্ণ যদি খুব হালকা হয় বা ফর্সা হয় তাহলে রোদে গিয়ে উপকার হবে। তবে কালো বর্ণ হলে খুব বেশি উপকার হবে না।

বর্তমানে অল্প বয়সী রোগীদের দেখা যাচ্ছে- তাদের ভিটামিন ‘ডি-৩’ কম। আবার যাদের বয়স বেশি, তাদেরও ভিটামিন ‘ডি-৩’ কম। এজন্য এখন আমাদের ভিটামিন ‘ডি-৩’ সাপ্লিমেন্ট দিতে হয়। টানা ৩ মাস বা ৬ মাস এই সাপ্লিমেন্ট খেতে হবে। তবে সানস্ক্রিন ক্রিম লাগিয়ে রোদে গেলে ভিটামিন ‘ডি’ ঢুকবে না।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

ব্রণ দূর করার উপায় ? ব্রণ ও ব্রণের কালো দাগ দূর

ব্রণ দূর করার উপায় ? ব্রণ ও ব্রণের কালো দাগ দূর

দুর্বা ডেস্ক:  ব্রণ বা অ্যাকনি বাড়িতে ঢাকা মেডিকেলে পরিভাষায় বলি যেটা শুনে খুব কমন একটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *