SSC পদার্থবিজ্ঞান:সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নের উত্তর (PDF ফ্রি)

SSC পদার্থবিজ্ঞান:সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নের উত্তর (PDF ফ্রি)

অনুশীলনের জন্য দক্ষতাস্তরের প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ॥ ১ ॥ অ্যারেনকাইমা কী?
উত্তর : জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরী যুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে।

প্রশ্ন ॥ ২ ॥ ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ কী?
উত্তর : ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে।

প্রশ্ন ॥ ৩ ॥ প্যারেনকাইমা টিস্যুর কাজগুলো লেখ।
উত্তর : প্যারেনকাইমা টিস্যুর কাজগুলো হলোÑ র) খাদ্য প্রস্তুত করা রর) খাদ্য সঞ্চয় করা ও খাদ্যদ্রব্য পরিবহন করা ররর) দেহ গঠন করা।

প্রশ্ন ॥ ৪ ॥ ক্রিস্টি কী?
উত্তর : মাইটোকন্ড্রিয়ায় ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকা অংশটিকে ক্রিস্টি বলে।

প্রশ্ন ॥ ৫ ॥ কোষ প্রাচীর কাকে বলে?
উত্তর : উদ্ভিদ কোষের ভেতরে ও বাইরের তরল পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে তাকে কোষ প্রাচীর বলে।

প্রশ্ন ॥ ৬ ॥ নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষের নাম লেখ।
উত্তর : নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষÑসিভনল।

প্রশ্ন ॥ ৭ ॥ কোষ অঙ্গাণু কাকে বলে?
উত্তর : কোষের সাইটোপ্লাজমে যে সমস্ত সজীব বস্তু থাকে এবং কোষের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় অংশ নেয় তাদের কোষ অঙ্গাণু বলে।

প্রশ্ন ॥ ৮ ॥ তরুণাস্থি কাকে বলে?
উত্তর : কানেকটিভ টিস্যুর যেগুলোর মাতৃকা কঠিন অথচ কোমল এবং কোষগুলোর মধ্যে বড় ফাঁক থাকে তাকে তরুণাস্থি বলে।

প্রশ্ন ॥ ৯ ॥ পেশি টিস্যু কাকে বলে?
উত্তর : প্রাণীর মেসোডার্ম থেকে উৎপন্ন সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে।

প্রশ্ন ॥ ১০ ॥ অস্থি এবং তরুণাস্থি কী ধরনের টিস্যু?
উত্তর : অস্থি এবং তরুণাস্থি স্কেলেটাল কানেক্টিভ টিস্যু।

প্রশ্ন ॥ ১১ ॥ মানুষের মস্তিষ্ক কোথায় সুরক্ষিত থাকে?
উত্তর : মানুষের মস্তিষ্ক দেহ কঙ্কালের করোটির মধ্যে সুরক্ষিত থাকে।

প্রশ্ন ॥ ১২ ॥ পরিপাকতন্ত্রের অংশগুলো কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
উত্তর : পরিপাকতন্ত্রের অংশগুলো অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত।

প্রশ্ন ॥ ১৩ ॥ তরল কানেকটিভ টিস্যুর প্রধান গঠন বৈশিষ্ট্য কী?
উত্তর : তরল কানেকটিভ টিস্যুর প্রধান গঠন বৈশিষ্ট্য হচ্ছে এর মাতৃকা তরল।

প্রশ্ন ॥ ১৪ ॥ হরমোন কাকে বলে?
উত্তর : উচ্চশ্রেণির প্রাণিদেহে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে।

প্রশ্ন ॥ ১৫ ॥ স্নায়ুতন্ত্র কাকে বলে?
উত্তর : যে তন্ত্রের মাধ্যমে প্রাণিদেহ দেহের বাইরের ও অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করে এবং সে অনুযায়ী উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে সে তন্ত্রকে স্নায়ুতন্ত্র বলে।

প্রশ্ন ॥ ১৬ ॥ প্রাণিটিস্যুর মাতৃকা কাকে বলে?
উত্তর : প্রাণিটিস্যুর কোষ সমষ্টি থেকে নিঃসৃত পদার্থকে মাতৃকা বলে।

প্রশ্ন ॥ ১৭ ॥ উচ্চশ্রেণির প্রাণিদেহ কত প্রকার পেশি নিয়ে গঠিত?
উত্তর : উচ্চশ্রেণির প্রাণিদেহ তিন প্রকার পেশি নিয়ে গঠিত।

প্রশ্ন ॥ ১৮ ॥ অঙ্গের সঞ্চালন ও চলন কোন পেশির দ্বারা ঘটে?
উত্তর : ঐচ্ছিক পেশির দ্বারা অঙ্গের সঞ্চালন ও চলন ঘটে।

প্রশ্ন ॥ ১৯ ॥ স্নায়ুকোষের প্রধান কাজ উল্লেখ কর।
উত্তর : স্নায়ুকোষের প্রধান কাজ- উত্তেজিত হওয়া ও উদ্দীপনা বহন করা।

প্রশ্ন ॥ ২০ ॥ পরিণত অবস্থায় নিউরনে কী অনুপস্থিত?
উত্তর : পরিণত অবস্থায় নিউরনে সেন্ট্রিওল অনুপস্থিত।

প্রশ্ন ॥ ২১ ॥ মানবদেহে সর্বাপেক্ষা দীর্ঘ কোষের নাম কী?
উত্তর : মানবদেহে সর্বাপেক্ষা দীর্ঘ কোষের নাম নিউরন বা স্নায়ুকোষ।

প্রশ্ন ॥ ২২ ॥ কোন টিস্যুর মাধ্যমে পানির ঊর্ধ্বমুখী সংবহন ঘটে?
উত্তর : উদ্ভিদদেহে জটিল টিস্যুর জাইলেম দ্বারা পানির ঊর্ধ্বমুখীর সংবহন ঘটে।

প্রশ্ন ॥ ২৩ ॥ সিভপ্লেট কাকে বলে?
উত্তর : প্রতিটি সিভনলের প্রান্তে প্রস্থপ্রাচীর চালুনির মতো ছিদ্রযুক্ত হয়ে যে বিশেষ গঠন সৃষ্টি করে তাকে সিভপ্লেট বলে।

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *