হাঁটতে গিয়ে হাঁপিয়ে ওঠার কারণ কি

জেনে নিন হাঁটতে গিয়ে হাঁপিয়ে ওঠার কারণ কি ? আসুন এ সম্পর্কে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। হাঁটার অভ্যাস যাদের নেই তারা হঠাৎ বেশি সময় হাঁটলে হাঁপিয়ে ওঠাটা স্বাভাবিক। কিন্তু যারা নিয়মিত হাঁটেন, তাদেরও অনেক সময় এই সমস্যা দেখা দেয়। বিষয়টি নিয়ে অনেকে হেলাফেলা করেন, গুরুত্ব দেন না। এমনটি করা অনুচিত।



হাঁটতে গিয়ে হাঁপিয়ে ওঠার কারণ কি

সহজে হাঁপিয়ে ওঠা বা পরিশ্রান্ত হওয়ার প্রধান কারণ হৃদরোগ। যাদের বয়স ৪০ বছর বা তার চেয়ে বেশি তারা যদি অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠেন, তবে ৯০ শতাংশের ক্ষেত্রেই তা হৃদরোগের কারণে ঘটে থাকে। বাকি ১০ শতাংশের কারণ হচ্ছে— রক্তশূন্যতা, কিডনি ফেইলুর, অতিমাত্রায় বাতজনিত অসুস্থতা, ফুসফুসের অসুস্থতা, লিভার ফেইলুর, ক্যান্সারজাতীয় অসুস্থতা এবং ক্যান্সার চিকিৎসায় গৃহীত ক্যামোথেরাপি ও রেডিওথেরাপি।

হাঁটতে গেলে মানুষ কেন হাঁপিয়ে ওঠে? এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফউল্লাহ।

এর প্রথম কারণ হচ্ছে— ব্যক্তি পরিশ্রম করার জন্য তার শরীরে অক্সিজেনের প্রয়োজনীয়তা বিশ্রামকারের চেয়ে অনেকগুণ বৃদ্ধি পায়। একজন ব্যক্তি বিশ্রামকালীন যতটুকু অক্সিজেনের প্রয়োজন হয়, পরিশ্রমকালে সেই অক্সিজেনের চাহিদা পরিশ্রমের মাত্রার ওপর ভিত্তি করে ৫ গুণ, ১০ গুণ, ২০ গুণ অথবা ক্ষেত্রবিশেষে ৩০ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে (খেলোয়াড়দের)। অক্সিজেনের এরূপ বর্ধিত চাহিদা মেটাতে হার্টকে আনুপাতিক হারে ৩০ গুণ পর্যন্ত রক্ত পাম্প করতে হয়।

হার্ট যখন চাহিদা মোতাবেক রক্ত পাম্প করতে অসমর্থ হয়, তখন ব্যক্তি হাঁপিয়ে ওঠেন। যদি কারো হার্ট দুর্বল হয়ে যায়, তবে ব্যক্তি অল্প পরিশ্রমে হাঁপিয়ে উঠবেন, এটিই স্বাভাবিক।



বিশেষ ক্ষেত্রে আপনার হার্ট সবল রাখার পরও আপনি হাঁপিয়ে উঠতে পারেন যেমন- অতিমাত্রায় রক্তশূন্যতা, হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের আধিক্য, অনেকে সহজে হাঁপিয়ে ওঠার সাথে সাথে আরো কিছু অসুবিধায় আক্রান্ত হয়ে পড়েন। যেমন পরিশ্রমকালীন শরীর অত্যধিক ঘেমে যাওয়া, কখনো কখনো মাথা ঘোরা।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

চুল পড়া ও দুর্বলতা দূর করতে করণীয়

চুল পড়া ও দুর্বলতা দূর করতে করণীয়

ভিটামিন ডি শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। মানসিক সুস্থতার জন্যও এটি খুবই জরুরি। চিকিৎসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *