রেসিপি: আপেলের রাবড়ি

জেনে নিন কিভাবে তৈরি করবেন আপেলের রাবড়ি । নিরামিষ হোক বা আমিষ, অনেকেরই শেষ পাতে মিষ্টি ছাড়া চলে না। এছাড়াও অতিথিদের মিষ্টি মুখ করাতে আমরা বিশেষ কিছু করতে চাই। সেক্ষেত্রে বানিয়ে ফেলতে পারেন আপেলের রাবড়ি ।



রেসিপিটি বানাতে যা যা লাগবে-

বড় আপেল ৩টি

দুধ ২ লিটার

ছোট এলাচ গুঁড়ো এক টেবিল চামচ

খেঁজুর ১ কাপ

পানি আধ কাপ

ভাঙা কাজু বাদাম ৩ টেবিল চামচ

কিশমিশ ৩ টেবিল চামচ

পেস্তা ২ চা চামচ



যেভাবে বানাবেন

প্রথমে আপেলগুলি সমান মাপে কেটে নিন। খেজুরে বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। এবার মাঝারি আঁচে কড়াইয়ে দুধ গরম করতে বসান। যতক্ষণ না পর্যন্ত দুধ ঘন হচ্ছে, তা নাড়তে থাকুন। দুধ ঘন হয়ে এলে খেঁজুর, চিনি ও সামান্য পানি দিন। কয়েক বার নাড়াচাড়া করে এলাচের গুঁড়ো ও আপেলের টুকরোগুলি দিয়ে ফুটতে দিন।

দুধ ফুটে ঘন হয়ে এলে কাজুবাদাম, কিশমিশ আর পেস্তা দিয়ে দিন। দুধ ফুটে একেবারে জমাট বেঁধে এলে আঁচ বন্ধ করে ঠাণ্ডা করতে দিন। ঘরের তাপমাত্রায় এলে ফ্রিজে ঢুকিয়ে কিছুক্ষণ ঠাণ্ডা হতে দিন। খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন মজাদার আপেলের রাবড়ি।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

নিমপাতা

নিমপাতায় নিরাময় ২২টি রোগের!

নিমপাতা নিরাময় করবে ২২ টি রোগ। আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *