রেসিপি: পনির ভাপা

জেনে নিন কিভাবে তৈরি করবেন পনির ভাপা । আলু দিয়ে পনিরের ঝোল অনেক সময়ে একঘেয়ে লাগে। পনির আর কী ভাবে রান্না করবেন বুঝতে পারেন না? পনিরের একই ধরনের পদের বাইরে বেরিয়ে স্বাদ বদলাতে বানাতে পারেন ‘পনির ভাপা’।



তাহলে চলুন জেনে নেওয়া যাক পনির ভাপা কিভাবে তৈরি করবেন;-

উপকরণ

পনির: ৫০০ গ্রাম

সরিষা গুঁড়া: ৩ টেবিল চামচ

পোস্ত: ৩ টেবিল চামচ

নারকেল কোরা: আধ কাপ

টক দই: আধ কাপ

কাজু বাদাম:৫ টি

কিশমিশ: ২ টেবিল চামচ

লবন: পরিমাণ মতো

চিনি: স্বাদ মতো

কাঁচা মরিচ: ৪ টি

মরিচ গুঁড়া: ১ চা চামচ

ধনে পাতা কুচি: ২ চা চামচ

সরিষার তেল: পরিমাণ মতো



প্রণালী

একটি টিফিন কৌটাতে ফেটানো দই, নারকেল কোরা, পোস্ত ও সরিষা বাটা, কাজু বাদাম বাটা, কিশমিশ, লবন, চিনি মরিচ গুঁড়, আর ধনে পাতা কুচি একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটিতে চৌকো করে কাটা পনির দিয়ে দিন। হালকা হাতে পনিরের সঙ্গে মশলাগুলি ভাল করে মাখিয়ে নিন। খেয়াল রাখবেন পনির যাতে না ভেঙে যায়।

এ বার এই পনিরের উপর চেরা কাঁচা মরিচ আর সরিষার তেল ছড়িয়ে দিয়ে কৌ়টার ঢাকা বন্ধ করে দিয়ে প্রেশার কুকারে ভাপে বসান। প্রেশারের ১ টি অথবা ২ টি হুইসেল বাজলে ভিতর থেকে কৌটাটি বের করে নিন। কৌটার ঢাকনা খুলে পনিরের উপর সামান্য সরিষার তেল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন পনির ভাপা।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

নিমপাতা

নিমপাতায় নিরাময় ২২টি রোগের!

নিমপাতা নিরাময় করবে ২২ টি রোগ। আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *