স্থায়ীভাবে খুশকি দূর করার উপায়

জেনে নিন স্থায়ীভাবে খুশকি দূর করার উপায় সম্পর্কে। আসুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। মাথার ত্বকের অনেক সাধারণ একটি সমস্যা হচ্চে খুশকি। মূলত এটি হয়ে থাকে মাথার ত্বকের মৃত চামড়া ওঠার কারণে। আর অতিরিক্ত পরিমাণে খুশকির ফলে চুলকানির সমস্যা দেখা দেয়।

অন্টি-ড্যান্ড্রাফট শ্যাম্পু ও বিভিন্ন উপাদান ব্যবহার করার ফলে খুশকির সমস্যা কিছুটা কমলেও তা একবারে দূর হয় না। কিন্তু এ সমস্যাটির পুনরাবৃত্তি বন্ধ করতে পারেন রসুনের ব্যবহারেই।



রসুন বিভিন্ন স্বাস্থ্য এবং ত্বকের সমস্যার জন্য একটি প্রাচীন ঘরোয়া প্রতিকার। এটিতে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহবিরোধী বৈশিষ্ট্য আছে। আর খুশকির সমস্যা নিরাময়ের জন্য অ্যান্টিফাঙ্গাল অনেক ভালো কাজ করে এবং স্থায়ীভাবে দূর করতে পারে আপনার এ সমস্যাটি। তবে মনে রাখবেন, রসুন সরাসরি আপনার মাথার ত্বকে ব্যবহার করা যাবে না।

স্থায়ীভাবে খুশকি দূর করার উপায়

১. রসুন ও জলপাই তেল

রসুনের তেল ও জলপাই তেল ব্যবহার করে দূর করতে পারেন খুশকির সমস্যা। আর এই ২ টি উপাদান ব্যবহার করলে পেয়ে যেতে পারেন স্থায়ী সমাধান। এর জন্য রসুনের তেল ২ চামিচ ও জলপাই তেল ৫ চামচ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। এর পর ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে নিলেই পাবেন উপকার।

২. রসুন ও নারিকেল তেল

খুশকি সমস্যা সমাধানের উপায় হিসেবে রসুনের তেল ও নারিকেল তেলের মিশ্রণও অনেক ভালো কার্যকরী। এটি ব্যবহারেও পুনরাবৃত্তি বন্ধ হতে পারে খুশকি সমস্যার। এর জন্য দুই চামিচ রসুনের তেল ও চার চামচ নারিকেল তেল মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য গরম করে নিন। এর পর সেটি ঠাণ্ডা হয়ে এলে মাথার ত্বকে ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিলে মিলবে সমাধান।

৩. রসুনের গুঁড়া ও দই

মাথা থেকে স্খায়ীভাবে খুশকি দূর করতে ব্যবহার করতে পারেন রসুনের গুঁড়া ও দইয়ের মিশ্রণ।
এর জন্য ২ চামচ রসুনের গুঁড়া ও ৫ চামচ দইয়ের সাথে সামান্য পানি নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এর পর মাথার ত্বকে নারিকেল তেল ভালো করে ম্যাসাজ করে নিয়ে তার ওপরে মিশ্রণটি লাগান। ২০ থেকে ৩০ মিনিট রেখে দিয়ে ধুয়ে নিলেই মিলবে উপকার।

৪. রসুনের রস ও অ্যালোভেরা জেল

রসুনের রস ও অ্যালোভেরা জেল ব্যবহার করে ১০ মিনিটেই তৈরি করে নিতে পারেন খুশকি দূর করার দাওয়াই। এর জন্য একটি পাত্রে রসুনের রস ২ চামিচ ও অ্যালোভেরা জেল ৪ চামচ নিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে আধা ঘন্টা অপেক্ষা করুন। পরে শ্যাম্পু করে ধুয়ে নিলেই মিলবে সমাধান।



৫. রসুন, মধু ও লেবু

অনেক উপকারী এই ৩ টি উপাদান ব্যবহার করে সহজেই দূর করতে পারেন খুসকি সমস্যা।
এর জন্য একটি পাত্রে রসুনের তেল ২ চামচ, এক চামচ মধু ও ২ চামচ লেবু একসাথে মিশিয়ে নিন। এর পর মাথার ত্বকে নারিকেল তেল ভালো করে ম্যাসাজ করে নিয়ে তার ওপরে মিশ্রণটি লাগান। শাওয়া ক্যাপ পরে ২০ মিনিট রেখে অপেক্ষা করুন। পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই মিলবে উপকার।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

চুল পড়া ও দুর্বলতা দূর করতে করণীয়

চুল পড়া ও দুর্বলতা দূর করতে করণীয়

ভিটামিন ডি শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। মানসিক সুস্থতার জন্যও এটি খুবই জরুরি। চিকিৎসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *