জেনে নিন কোমরের ব্যথা কমবে যে আসনে । আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। শরীর সুস্থ রাখতে তো বটেই, কোনও কোনও ব্যথা–বেদনা বা সমস্যা দূর করতেও কার্যকর নানা যোগাসন। সে রকম একটি আসন ধনুরাসন। এটি কোমরের ব্যথা কমতে সহায়তা করে। পাশাপাশি কিডনির জন্যও এটি ভালো।
- আরো পড়ুন: পিআরপি থেরাপি কী
- আরো পড়ুন: গলা ও ঘাড়ের যে লক্ষণ ক্যানসারের আভাস দেয়
- আরো পড়ুন: মাথায় আঘাত পেলে যা করবেন
কোমরের ব্যথা কমবে যে আসনে
ধনুরাসন যেভাবে করবেন
১. মাটিতে (ম্যাট) উপুড় হয়ে শুয়ে পড়ুন।
২. পা দুটি হাঁটু থেকে মুড়ে গোড়ালি নিতম্বের ওপরে রাখুন।
৩. দুই হাত দিয়ে দুই পায়ের গোড়ালি ধরুন।
৪. শ্বাস ভেতরে টেনে হাঁটু ও ঊরু দুটিকে ওপরে তুলুন, হাত টান টান থাকবে।
৫. পেছনের অংশ ওঠার পর পেটের ওপরের অংশ বুক, গ্রিবা, মাথাও ওপরের দিকে ওঠান।
৬. নাভি ও পেটের আশপাশের অংশ মাটির সাথেই লেগে থাকবে, বাকি অংশ ওপরের দিকে থাকা উচিত।
৭. শরীরের আকৃতি টান টান হয়ে থাকা ধনুকের মতো হয়ে পড়বে।
৮. আসন থেকে ফেরার সময় শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসুন।
সময়কাল
১. নতুন অবস্থায় ১৫ সেকেন্ড করে শুরু।
২. সামর্থ্য বাড়লে ৩০ থেকে ৬০ সেকেন্ড করবেন।
৩. চার থেকে ছয় বার আসনটি করুন।
- আরো পড়ুন: ব্যবসায় টাকা বিনিয়োগের আগে নিজেকে যেসব প্রশ্ন করবেন
- আরো পড়ুন: প্লাষ্টিকের বোতল থেকে বছরে আয় ৪০ কোটি টাকা!
- আরো পড়ুন: পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদনের গল্প
উপকারিতা
১. কোমরের ব্যথায় ফলদায়ক।
২. নারীদের মাসিক বিকৃতি দূর করতে সহায়ক।
৩. কিডনি পুষ্ট করে মূত্রবিকার দূর করে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website