কলেজ টিসির আবেদনের সময় বাড়ল

শিক্ষা প্রতিনিধি :: একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ টিসির জন্য অনলাইনে আবেদনের সময় বাড়িয়ে আগামী ২০ মে পর্যন্ত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

অভিভাবক ও প্রতিষ্ঠানপ্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে টিসি কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

আজ (বৃহস্পতিবার) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

চলতি বছরের গত ১০ জানুয়ারি থেকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বোর্ড ও কলেজ টিসির আবেদন গ্রহণ শুরু হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের অনলাইন টিসি কার্যক্রমের সময় আগামী ২০ মে পর্যন্ত বৃদ্ধি করা হলো। আমাগী ২০ মের পর অনলাইনে কলেজ টিসি কার্যক্রমের সময় আর বাড়ানো হবে না।

এগুলো দেখুন

ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস খুলছে সোমবার

ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস খুলছে সোমবার

ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর অবশেষে চালু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ভর্তি অফিস। বিশ্ববিদ্যালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *