জেনে নিন ঘুমের পূর্বে যেসব খাবার খাবেন না । আসুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা জেনে নেওয়া যাক। সুস্থ জীবন যাপনের জন্য সঠিক খাদ্যাভাস জরুরি। সকাল, দুপুর ও রাতে খাবার খেতে হয় নিয়ম মেনে।
ঘুমানোর আগে যেসব খাবার খাওয়া যাবে না সে বিষয়ে পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী।
- আরো পড়ুন: ভুল অন্তর্বাস ব্যবহারে হতে পারে মারাত্মক ব্যাধি
- আরো পড়ুন: স্তন ক্যান্সার হলে কিভাবে বুঝবেন এবং করণীয় কী?
- আরো পড়ুন: স্তন ক্যান্সার রোধে যা খাবেন
মূত্ররেচক খাদ্য: গাজর, শসা, তরমুজ, বাঙ্গি স্বাস্থ্যকর খাবার তবে ঘুমের আগে নয়। খেলে প্রস্রাব হবে বেশি বেশি।
ঘুমের পূর্বে যেসব খাবার খাবেন না
কফি
কফি পানে ঘুমের ব্যাঘাত হয়, কফি ঘুম কমায়। ক্যাফেইন শরীরে থাকে কয়েক ঘণ্টা তাই শেষ বিকালে বা ঘুমাবার আগে কয়েকঘণ্টা কফি পানে বিরত থাকা উচিত। কফির বদলে দুধ খেলে ভালো।
কার্ব ও সুগার
ডেজার্ট, পায়েস, কনফেকশনারি, প্যাস্ট্রি রাতে শোয়ার আগে খাওয়া ঠিক নয়। কারণ ঘুমাবার আগে এসব খাবার খেলে রক্তে বাড়ে সুগার মান তবে কিছুক্ষণ পরই সুগার মান ধপাস্ করে নেমে আসে, আর ক্ষুধা লাগে আবার। দাঁত ও মাড়ির ক্ষতি করে সুগার।
এলকোহল
নিদ্রাচক্রকে বিশৃঙ্খল করে দেয় এলকোহল। শরীরের উপরও এর প্রভাব ক্ষতিকর। শোয়ার আগে নিয়মিত মদ্যপান করলে, ঘুম নষ্ট হয়, মধ্যরাতে ঘুম ভেঙে যায়।
শোয়ার আগে বেশি পানি পান
ঘুমের আগে বেশি পানি পান করলে ঘুমের ব্যাঘাত ঘটে। রাতে বারবার প্রস্রাব হয়। তাই ২/৩ ঘণ্টা পরপর প্রস্রাব করতে উঠতে হয়। দিনে প্রচুর পানি পান করুন যাতে শরীরে পানিশূন্যতা না হয়।
- আরো পড়ুন: নারী একাকী কি করে?
- আরো পড়ুন: দুশ্চিন্তা দূর করবেন কীভাবে?
- আরো পড়ুন: শিশুদের মস্তিষ্ক বিকাশে সহায়ক ৫ খাবার
কমলার রস
শোয়ার আগে কমলার রস ভালো পানীয় নয়। খুব অম্লধর্মী এর মিষ্টি তাই ঘুমের জন্য ভালো না।
ঝাল মসলা খাবার
মরিচ ও ঝাললঙ্কা খেলে রাতে সহজে ঘুম হবে না। শোয়ার আগে ঝাল মসলা খাবার খাওয়া ঠিক নয়। এটি উস্কে দেয় গ্যাস্ট্রোইসোফিজিয়লি রিফ্লেক্স যা ঘুমের ব্যাঘাত ঘটায়। মসলাতে রয়েছে এন্টিঅক্সিডেন্ট যা বিপাক উজ্জীবিত করে জাগরণী বাণী শোনায়। ঘুম হয় না।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website